ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড়ে বসবাস (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ০১:৫৬ পিএম


ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড়ে বসবাস (ভিডিও)


বর্ষা মৌসুমে চট্টগ্রামে মূর্তিমান আতঙ্কের নাম পাহাড়ধস। একের পর এক পাহাড়ধসের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শতাধিক পরিবার। আর এভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা। 

বিজ্ঞাপন

গেলো শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় ৩ শিশুসহ নিহত হন ৫ জন। এরপরও সেখানে বসবাস করছে আরো অন্তত একশ’ পরিবার।

এ বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম জানান, পাহাড় কেটে বাড়িঘর তৈরি করা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। দরিদ্র মানুষেরা যাতে পাহাড় কেটে বাড়িঘর তৈরি না করে এজন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

দরিদ্র মানুষদের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের দিকে ঠেলে দেয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরকে/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission