পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ , ০৪:২৯ পিএম


পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান শ্রীলঙ্কার

নির্ধারিত সূচি অনুযায়ী, অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে লাহোরে লঙ্কানদের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি ম্যাচ দু’টি দিয়েই সিরিজ শুরুর কথা জানায় পিসিবি কর্মকর্তারা। তবে তা সরাসরি প্রত্যাখ্যান করে দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর পেছনের কারণ হিসেবে তিনি জানান, গেলো সপ্তাহে লাহোরে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার যুক্তি দেখিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

পিসিবি চেয়ারম্যান বলেন, আইসিসি সভায় আমি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি তাদের সিরিজের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে লাহোরে আমন্ত্রণ জানিয়েছিলাম। তা দিয়েই সিরিজ শুরু করতে চেয়েছিলাম। সিরিজের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার কথা বলেছিলাম।

সম্ভাবনা জাগিয়ে সেই সফর বাতিল করায় বিস্মিত শাহরিয়ার খান। তিনি বলেন, শ্রীলঙ্কা প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আমি কিছুটা বিস্মিত। বিশ্বের সব জায়গায় সন্ত্রাসী হামলা হয়। এজন্য খেলাধুলা থেমে থাকে না। শুধু পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তার কারণ দেখানোটা অন্যায়।

বিজ্ঞাপন

পাকিস্তানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এখানে সর্বোচ্চ নিরাপত্তা-ই দেয়া হয়। এর উদাহরণ টেনে শাহরিয়ার খান বলেন, লাহোরেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল নির্বিঘ্নে হয়েছে। এখানে বিদেশি ক্রিকেটাররা খেলে গেছে। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞরা এখানে এসে নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছে। তারা কিছু সমস্যা শনাক্ত করেছিল। আমরা তা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি। তবে ফাইনালে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট ছিল। তারপরও এখানে কারো আসতে না চাওয়াটা দুঃখজনক।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যায়নি আইসিসির টেস্ট খেলুড়ে সদস্যগুলো।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission