‘পাওয়ার প্লেতে বল করা অনেক চ্যালেঞ্জের’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ মে ২০২৪ , ০৯:২১ পিএম


মাহেদী
ছবি- বিসিবি

পাওয়ার প্লেতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে টাইগারদের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছে শেখ মাহেদী। তার এমন ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাহেদীর উপর ভরসা রেখেছে টাইগার ম্যানেজমেন্ট। তাই পাওয়ার প্লেতে ভালোভাবেই এই দায়িত্বটা পালন করতে হবে ডান হাতি এই স্পিনার। তবে পাওয়ার প্লেতে বল করাটা অনেক চ্যালেঞ্জ মনে করছেন মাহেদী।

সোমবার (২০ মে) বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন শেখ মাহেদী।

সেখানে পাওয়ার প্লেতে বল করা নিয়ে তিনি বলেন, উপভোগ করার থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু পাওয়ার প্লে রানের খেলা। তো সেখানে যত কম রানে নিজেকে আটকানো যায় বোলিং করে। 

‘সেই চ্যালেঞ্জই বেশি থাকে উপভোগের চেয়ে। পাওয়ার প্লেতে কঠিন পরিস্থিতি থাকে, উপভোগটা একদমই থাকে না। কিন্তু সেখানে যদি ভালোভাবে উপভোগ করতে পারি তাহলে দেখা গেছে দলের লাভটাই বেশি হয়।’ 

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন মাহেদী। সেই বারের থেকে এবার আরও ভালো পারফরম্যান্স করতে চান এই স্পিনার। তিনি বলেন, সাধারণ যেভাবে পারফরম্যান্স করি, সেভাবে করতে চাই না বিশ্বকাপে। এর চেয়ে আরও ভালো করতে চাই।' 

এখন পর্যন্ত পাওয়ার প্লেতে ৩৫ ইনিংসে বোলিং করে ৫.৬৭ ইকোনমিতে ২০ উইকেট শিকার করেছেন এই ডানহাতি স্পিনার। বাকি ১৮টি উইকেট পাওয়ার প্লের বাইরে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission