গুজরাটের ২০০ রান টপকে ব্যাঙ্গালুরুর টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১১:০৫ এএম


ব্যাঙ্গালুরু
ছবি- বিসিসিআই

চলতি আসরের প্রথম ৮ ম্যাচের সাতটিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে দুর্দান্তভাবে কাম ব্যাক করে কোহলি-ডু প্লেসিসরা। হায়দ্রাবাদের পর গুজরাটকেও উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের দশম ম্যাচে গুজরাটকে ৯ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু।

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) আগে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুকে ২০১ রানের লক্ষ্য দেয় গুজরাট। জবাব দিতে নেমে ৯ উইকেট ও ২৪ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ব্যাঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। তবে ইনিংস বড় করতে পারেননি ডু প্লেসিস। ১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া এই ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর উইল জ্যাককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট। কোহলি দেখে শুনে ব্যাট করতে থাকলেও বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন জ্যাক। ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন ইংলিশ এই ব্যাটার।

শেষ পর্যন্ত উইল জ্যাকের ৪১ বলে ১০০ রান এবং কোহলির ৪৪ বলের অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট ও ২৪ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

বিজ্ঞাপন

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ইনিংসের ষষ্ঠ বলে সাজঘরে ফেরেন ওপেনার ঋদ্ধিমান শাহা। ৪ বরে ৫ রান করে তিনি। ১৯ বলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন শুভমান গিলও।

তৃতীয় উইকেটে শাহরুখ খানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সাই সুদর্শন। ২৪ বলে শাহরুখ এবং ৩৪ বলে অর্ধশতক পূরণ করেন সুদর্শন। তবে ৩০ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন শাহরুখ।

বিজ্ঞাপন

এরপর সুদর্শনকে সঙ্গ দেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত মিলারের ১৯ বলের ২৬ রান এবং সুদর্শনের ৪৯ বলের হার না মানা ৮৪ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ২০০ রানের পুঁজি পায় গুজরাট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission