সুখবর দিলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ০২:৩৩ পিএম


সুখবর দিলেন আসিফ আকবর
ছবি : সংগৃহীত

বাংলাদেশি সংগীতশিল্পী আসিফ আকবরের বলিউড যাত্রা শুরু হলো। আর এ সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) রাতে দেওয়া ওই পোস্টে আসিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালবাসা অবিরাম। ’

প্রিয় শিল্পীর এমন সুসংবাদ জানতে পেরে  ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।  

শাকিলা হক নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ নতুন ইতিহাস।

আবার আহমেদ শিপন নামে আরেকজন মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের জন্য বিশাল বড় সম্মানের এবং গর্বের বিষয়। 

প্রসঙ্গত, কয়েকদিন আগে মুম্বাই গেছেন আসিফ আকবর। সেখানে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের স্টুডিওতে তার গান রেকর্ড হয়। আর সে কথা তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission