ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফরাসি উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:১৩ পিএম
ফরাসি উদ্যোগে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’। ছবি: সংগৃহীত

ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে নবগঠিত শিল্পসংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’ বাংলাদেশের জন্য একটি অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। ‘ফ্রেঞ্চ হাউস থিয়েটার ডিপ্লোমা–বাংলাদেশ চ্যাপ্টার’ শিরোনামের এই কর্মসূচির মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। থিয়েটারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ডিপ্লোমা কোর্সের আবাসিক লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্স প্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব। ১৯৯০ সালে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত কমনওয়েলথ লিটারেচার সেমিনারে তিনি বাংলাদেশের প্রথম আফ্রিকান নাটক অনুবাদ ও নির্দেশনা দেন। তাঁর অপেরা-ধর্মী ‘জুলেখা ট্রিলজি’ ঢাকার শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে প্রশংসিত হয়।

তিন মাসব্যাপী এই অনলাইন ডিপ্লোমায় নাট্যলেখন, নাট্যপাঠ, নির্দেশনা, অভিনয়, মঞ্চ ও আলো পরিকল্পনার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশে তিনটি প্রযোজনায় অংশ নেবেন।

প্রথম প্রযোজনাটি হবে শকুন্তলার কাহিনি অবলম্বনে একটি পৌরাণিক নাটক। দ্বিতীয় প্রযোজনাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক, যেখানে সেনানিবাসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতা ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। এই নাটকের নাম ‘জেড’।

সংস্থাটি জানিয়েছে, এতে প্রয়াত সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খান এবং শহীদ চলচ্চিত্রকার জহির রায়হানের সঙ্গে জিয়ার কাল্পনিক মেলবন্ধন দেখানো হবে। প্রযোজনার আগে নাটকটি বাংলাদেশ জাতীয় কপিরাইট অফিসে জমা দেওয়া হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। শকুন্তলা অবলম্বনে নাটক এবং ‘জেড’—দুটি নাটকেরই রচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

তৃতীয় প্রযোজনাটি হবে অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় বেগম রোকেয়াকে নিয়ে একটি ইম্প্রোভাইজড নাট্যপ্রয়াস। পাশাপাশি কোর্সে শহীদ নাট্যকার মুনীর চৌধুরীর সংক্ষিপ্ত নাটকগুলো অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বনাটকের অংশ হিসেবে নাইজেরিয়ার ওলে সোয়িঙ্কা, যুক্তরাষ্ট্রের টেনেসি উইলিয়ামস, ইভ এন্সলার এবং ফ্রান্সের ইয়াসমিন রেজার নাটকও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ‘নন্দন বিশ্বমেলা’ প্ল্যাটফর্ম, যারা ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বহুমাত্রিক শিল্পানুষ্ঠানের আয়োজন করেছিল। কর্মসূচিটির সমন্বয়ক ড. শাহনাজ পারভীন ‘জেড’ প্রজেক্টের লিয়াজোঁ হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকার পরিসর আর্ট সেন্টারের জুনায়েদ ইউসুফ এই প্রযোজনার ডিজাইন কনসালট্যান্ট হিসেবে যুক্ত থাকবেন।

নাটক ‘জেড’ ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হবে এবং ভবিষ্যতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

ডিপ্লোমা কোর্সটি আগামী আগস্টে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নভেম্বর থেকে সরাসরি মহড়া শুরু হবে। ‘জেড’ নাটকের প্রাথমিক ওয়ার্কশপ প্রযোজনা ২০২৭ সালের ১৯ জানুয়ারি, জিয়াউর রহমানের জন্মদিনে, চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে মঞ্চস্থ করার পরিকল্পনা করা হয়েছে।

ফরাসি অংশের সমন্বয় করছেন প্যাট্রিসিয়া গিদাস। আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলা নাট্যচর্চা আন্তর্জাতিক মাত্রা পাবে এবং তরুণ শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা 
শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ