‘সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করা হবে’

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৮:৫১ পিএম


‘সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করা হবে’
ছবি : সংগৃহীত

সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে সব করতে প্রস্তুত বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (১৮ মে) খুলনায় জুট ও টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে গণমাধ্যমর্কমীদের এ কথা জানান তিনি।

পাটমন্ত্রী বলেন, সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই। এ জন্য যা যা করা দরকার সবকিছু করা হবে। 

শ্রমিকদের জন্য বর্তমান সরকার কাজ করছে জানিয়ে পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব। তিনি শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। এ অঞ্চলের জুট মিলসগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। তাদের পাওনা পরিশোধ করা হয়েছে।

এর আগে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন দৌলতপুর জুট মিলস, প্লাটিনাম জুবলি জুট মিলস, ক্রিসেন্ট জুট মিলস, খালিশপুর জুট মিলস ও বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জেনারেল জিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission