নাটোরের লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০৬ মে ২০২৬ , ১০:৩৪ পিএম


নাটোরের লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মন্ডল ওই গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক আজিজ মন্ডল। এ সময় হঠাৎ করে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার  শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission