ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে খালাতো ভাইয়ের হত্যাকারী কালু ও প্রেমিকা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি : সংগৃহীত

মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে খালাতো ভাইকে কুপিয়ে হত্যাকারী সামিরুল ইসলাম কালু (৩৫) ও তার প্রেমিকা বন্যা খাতুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে কালুকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত রামদা ও আরও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটক সামিরুল ইসলাম কালু মেহেরপুর শহরের শেখপাড়ার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই। অপর আসামি বন্যা খাতুন একই এলাকার রাজু আহমেদের স্ত্রী।

আরও পড়ুন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় কালুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে পাটকাঠির গাদা থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়, যার একটিতে রক্তের দাগ ছিল। কালু নিজেই অস্ত্রটি শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, পরকীয়া প্রেমিকাকে অপমানের জেরে মঙ্গলবার (৫ মে) রাতে খালাতো ভাই গোলাম হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কালু। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তৎপরতা শুরু করে। মামলার ২ নম্বর আসামি বন্যা খাতুনকে এদিন রাতেই এবং প্রধান আসামি কালুকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার তুলনায় প্রায় চারগুণ বন্দি থাকায় বেড়েছে অতিরিক্ত চাপ। কারাগারের মালামাল রাখার স্থানসহ কারাগারের ঘরগুলোর বাইরের বারান্দায়ও বন্দিদের রাখা হচ্ছে। এতেও সমস্যার সমাধান মিলছে না।
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মনজুর হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭