রাজধানীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), শুভ হাওলাদার (২৩), মুন্না মাতাবর (২১), রাহাত (১৯), মো. সাগর (১৯), ফাহিম (১৯), অনিক (১৯), শুভ মিয়া (২০) ও মো. অহিদুজ্জামান নয়ন (২০)।
শুক্রবারের এই বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/আরএ




