ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: আব্দুস সালাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

রাজধানীর নানা সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীর দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা।

ডিএসসিসির নবনিযুক্ত এই প্রশাসক বলেন, অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণ—এসব আচরণ নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন

তিনি বলেন, নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করেন, তাহলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়াতে হবে। এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার একা সব করতে পারবে না, জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে খালেদ সাইফুল্লাহ নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। বনানী থানা পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন দুইজন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছে চালক। সেটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসকে
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা
রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকার গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
বিএনপি কোনো খুচরা দল নয়: ডিএসসিসি প্রশাসক
নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি আছে: ডিএসসিসি প্রশাসক
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক