ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বোরকা পরে সমন্বয়ককে কুপিয়ে জখম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
রাজধানীর ফাইল ছবি

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আহত ইব্রাহিম খলিল শুভ বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ও জুলাই হত্যা মামলার সাক্ষী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় আধিপত্য বিস্তার কিংবা পূর্ববিরোধ থেকেও এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার আত্মগোপনে থাকা সাবেক এমপি
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার আত্মগোপনে থাকা সাবেক এমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি
আইন প্রণয়নই যথেষ্ট নয়, মানুষের বিবেক জাগ্রত করা জরুরি: ডা. ডোনার
স্বাস্থ্যসেবা খাতে শুধু আইন প্রণয়ন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না, মানুষের বিবেক ও মন-মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আইন প্রণয়নই যথেষ্ট নয়, মানুষের বিবেক জাগ্রত করা জরুরি: ডা. ডোনার
এসআরবির ব্রিফিং / পারিবারিকভাবেই ‘কুত্তা’ উপাধি পেয়েছিল কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’
পারিবারিক সূত্রে অসৎ চরিত্রের কারণে এলাকায় আগে থেকেই তার বাবার নামেও জুটেছিল ‘কুত্তা’ উপাধি। আর সেই ধারা বজায় রেখে নিজের উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিশোর গ্যাং লিডার হিসেবে এলাকায় আত্মপ্রকাশ করে সে নিজেও লাভ করেছে ‘কুত্তা শ্রাবণ’ উপাধি।
পারিবারিকভাবেই ‘কুত্তা’ উপাধি পেয়েছিল কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
আরও পড়ুন
ঢাকাসহ ৫ বিভাগে হানা দিতে পারে প্রবল বৃষ্টি, ভারী বজ্রপাতের শঙ্কা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে