কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০৩:৪১ পিএম


কমলাপুর মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে আহত মো. নাঈম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।

নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী নাজমুল জানান, শুক্রবার সকালে কমলাপুরে মেট্রোরেল স্টেশন নির্মাণের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত নাঈম মেট্রোরেল স্টেশনের উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসাধীন দুপুরে নাঈম মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মেট্রোরেলের নির্মাণ শ্রমিক নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/একে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission