ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নান্দনিক রূপে ফিরেছে ঢাকা মেডিকেলের ফুটপাত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অবৈধ দখল, স্তূপীকৃত ময়লা আর উৎকট দুর্গন্ধের চিরচেনা রূপ বদলে এক অনন্য নান্দনিকতা পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন ফুটপাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ উদ্যোগে এই এলাকাটিকে সাজানো হয়েছে বর্ণিল গ্রাফিতি, সারি সারি ফুলের টব আর সৌন্দর্যবর্ধক গাছ দিয়ে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এই সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

আরও পড়ুন

উদ্বোধনকালে প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ঢাকা বাংলাদেশের প্রতিকৃতি। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই সুন্দর পরিবেশ দীর্ঘমেয়াদে ধরে রাখতে চাই।

হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনভোগান্তি দূর করার পাশাপাশি হকার পুনর্বাসনের উদ্যোগও গ্রহন করা হয়েছে। তবে সেটি হবে নিয়মের মধ্যে। ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি করপোরেশন থেকে লাইসেন্স নিতে হবে।

সে লক্ষ্যে এলাকা ভিত্তিক হকারদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরির কাজ শেষ হলে নির্দিষ্ট এলাকায়, নির্ধারিত সময়ে ও নির্দিষ্ট সংখ্যক হকারকে ব্যবসা করার অনুমতি দেয়া হবে। এছাড়া হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনাও করা হচ্ছে। আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
আরও পড়ুন
‘লোটাস লাইটে’ সৌন্দর্য বেড়েছে বরিশাল শহরের চৌমাথা লেকের 
ক্যাম্পাসের বুকে এক টুকরো সৌন্দর্য ‘রাবি কেন্দ্রীয় মসজিদ’
স্মার্ট ও সবুজ নগরী গড়তে ডিএসসিসির ১ হাজার ৯০৪ কোটি টাকার পরিকল্পনা
‘হাউ ডু ইউ ফিল নাও’, হামলার পর ঢামেক চিকিৎসককে চাঁদাবাজের বার্তা