‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:০১ পিএম


‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’ 
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুর রহমান সানি। ছবি সংগৃহীত

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৫ এপ্রিল) রাতে বনানীর ৪৪ নম্বর ভবনটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুর রহমান সানি সাংবাদিকদের এ তথ্য জানান। 

সানি জানান, বনানী ১২ নম্বর রোডের ওই ১১ তলা ভবনে আগুন লাগার খবরটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হতাহতের আশঙ্কা থেকে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, প্রধানমন্ত্রী আগুন লাগার খবরটা পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন রাখা যায়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে পাঠিয়েছেন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে একটি আধুনিক অ্যাম্বুলেন্সসহ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে কোনো ব্যক্তি আহত হলে তাকে এক মুহূর্ত দেরি না করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়।

অপারেশন চলাকালীন প্রধানমন্ত্রী কয়েকবার ফোন দিয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে জানান সানি। তিনি বলেন, ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করছে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করেছেন। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission