ডিবির অভিযানে যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ১১:১০ এএম


ডিবির অভিযানে যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, মতিন সরকারকে আদালতে পাঠানো হবে। নানা কুকর্মের সঙ্গে জড়িত থাকায় তিনি আলোচিত। তার ভাই তুফান সরকার নারী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী আলোচনায় ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission