ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার কুর্মিটোলা ক্যাম্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট দূরীকরণের লক্ষ্যে একটি বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা কুর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পানির কলের উদ্বোধন করেন।

আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। স্থানীয় মানুষের সেই কষ্ট লাঘবের জন্য এই বিশুদ্ধ পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশুদ্ধ পানির কল স্থাপনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী