হাসপাতালে ভর্তি ছেলের কাছে আসার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার

আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৯:৩৯ এএম


হাসপাতালে ভর্তি ছেলের কাছে আসার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামের এক ব্যক্তি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জহিরুল হকের বোন সিনথিয়া আক্তার বলেন, এশার নামাজ পড়ে আমার ভাই বুয়েট ও বকশীবাজারের মধ্যখানের রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জহিরুল হকের সন্তান অর্থাৎ আমার ভাতিজা ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আমার ভাই মেডিকেলের দিকেই আসছিলেন ছেলের কাছে। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবু পাড়া গ্রামে। তার ভাইয়ের দুই ছেলে। এর মধ্যে ছোট ছেলে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission