ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নববর্ষের বর্ণিল শোভাযাত্রায় মুগ্ধ বিদেশিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
শোভাযাত্রায় অংশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা। ছবি: সংগৃহীত

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ এলাকায় তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

লাল-সাদা পোশাকে সেজে বিদেশিরা শোভাযাত্রার রঙিন আবহে মিশে যান। কেউ ক্যামেরাবন্দি করেন বর্ণিল মুহূর্ত, কেউবা স্থানীয় মানুষের সঙ্গে গল্পে মেতে ওঠেন। অনেককে আবার বাঙালির ঐতিহ্যবাহী সাজে—নারীদের কপালে লাল টিপ, খোঁপায় ফুল, হাতে-মুখে আলপনার নকশায়— উৎসবের অংশ হয়ে উঠতে দেখা গেছে। কারও হাতে লেখা ছিল ‘এসো হে বৈশাখ’।

জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডন, চীন, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে তারা এই আয়োজন উপভোগ করতে ঢাকায় এসেছেন। কেউ দূতাবাসে কর্মরত, আবার কেউ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে শোভাযাত্রা কাভার করতে এসেছেন।

লন্ডন থেকে আসা চার্লস নোড বলেন, বাংলাদেশ ও এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। এই শোভাযাত্রায় অংশ নিতে পেরে দারুণ লাগছে।

ভারতের ত্রিপুরা থেকে আগত নয়ন ভার্মা বলেন, আমাদের দেশেও বৈশাখ পালিত হয়, তবে বাংলাদেশের মতো এত বড় ও জাঁকজমকপূর্ণ আয়োজন খুব কমই দেখা যায়।

রাশিয়া থেকে আসা এক ফ্রিল্যান্স সাংবাদিকের ভাষ্য, বিশ্বের সামনে এমন ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন তুলে ধরা জরুরি। ঢাকার এই শোভাযাত্রা সত্যিই অনন্য।

সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রা শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও বেগম রোকেয়া হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চারুকলায় এসে শেষ হয়। পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

শোভাযাত্রার শুরুতে মহানগর পুলিশের ১০টি ঘোড়সওয়ার দল অংশ নেয়। এরপর জাতীয় পতাকা বহন করে প্রায় ২০০ শিক্ষার্থীর একটি দল। মূল ব্যানারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও নগরবাসী এতে অংশ নেন।

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল পাঁচটি বড় মোটিফ—মোরগ, বেহালা, শান্তির পায়রা, হাতি ও ঘোড়া। পাশাপাশি প্রায় ৪০ জন শিল্পীর বাদ্যযন্ত্র পরিবেশনা এবং ১৫০ ফুট দীর্ঘ পটচিত্রের স্ক্রল শোভাযাত্রায় যোগ করে বিশেষ মাত্রা।

দেশের ১০টি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধির অংশগ্রহণ আয়োজনটিকে বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে। গ্রামীণ জীবন, প্রকৃতি, সম্প্রীতি ও বৈচিত্র্যময় জাতিসত্তার বার্তা ফুটে ওঠে বিভিন্ন শিল্পকর্মে।

আরও পড়ুন

ইউনেস্কো স্বীকৃত এই শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সাদা-লাল পোশাকে সজ্জিত হাজারো মানুষ চারুকলা এলাকায় সমবেত হন। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রাকে ঘিরে চারুকলা এলাকা ও আশপাশের সড়কে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করেন।

সব মিলিয়ে এবারের নববর্ষ উদযাপন শুধু একটি উৎসব নয়— এটি হয়ে উঠেছে বাঙালির সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রদর্শনী। দেশি-বিদেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার প্রাণকেন্দ্র যেন রূপ নেয় এক বিশ্বজনীন উৎসবের মঞ্চে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
পহেলা বৈশাখ এখন আনন্দের নয় বরং ভাবার বিষয়ও
ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত
নববর্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সাদাদ
ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব-মুশফিকরা