ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমেও নববর্ষে হাতিরঝিলে মানুষের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
নগরীর হাতিরঝিল এলাকায় তীব্র গরম উপেক্ষা করেও বাংলা নববর্ষকে বরণ করে নিতে মানুষের ঢল লক্ষ্য করা গেছে। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ (১৪৩৩) উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নগরীর হাতিরঝিল এলাকায় তীব্র গরম উপেক্ষা করেও বাংলা নববর্ষকে বরণ করে নিতে মানুষের ঢল লক্ষ্য করা গেছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে লেক পাড়জুড়ে মানুষের ভিড় ক্রমেই বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, কেউ বসে আড্ডা দিচ্ছিলেন, কেউবা মোবাইলে ছবি তুলছিলেন, আবার অনেকে নৌকাভ্রমণ উপভোগ করছেন। লেকের পানিতে নৌকাবাইচের মতো সারিবদ্ধভাবে ঘুরে বেড়ানো নৌকা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছিল।

এছাড়া নববর্ষ উপলক্ষ্যে হাতিরঝিলে আয়োজন করা হয়েছিল নৌকা বাইচের। এ আয়োজন উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় বিকেলের পর থেকে ক্রমাগত বেড়েই চলছিল।

এদিন হাতিরঝিলে বাংলা নববর্ষ উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়। নাগরদোলাসহ নানা ধরনের রাইডে শিশুদের কোলাহল, তরুণদের উচ্ছ্বাস আর পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর দৃশ্য মিলিয়ে পুরো এলাকাজুড়ে বিরাজ করছিল প্রাণচাঞ্চল্য। গরমে কিছুটা ক্লান্তি থাকলেও উৎসবের আনন্দে তার প্রভাব খুব একটা চোখে পড়েনি।

হাতিরঝিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘুরতে আসা মানুষের সাজে ছিল ঐতিহ্য আর উৎসবের ছোঁয়া। নারীদের বেশিরভাগকেই দেখা গেছে সাদা এবং লাল শাড়ি পরিহিত অবস্থায়। অন্যদিকে পুরুষদের অনেকেই পরেছিলেন সাদা বা হালকা রঙের পাঞ্জাবি, কারও গায়ে ছিল লাল, সাদা ডিজাইনের ফতুয়া। তরুণদের মধ্যে ছিল রঙিন টি-শার্ট ও ফিউশন সাজের উপস্থিতিও।

আরও পড়ুন

ঘুরতে আসা দর্শনার্থীরা গণমাধ্যমকে জানান, বাংলা নববর্ষ উপলক্ষ্যে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হাতিরঝিল এসেছেন তারা। তীব্র গরম থাকলেও উৎসবের আনন্দ উপভোগ করতে বের হয়েছেন সবাই।

অনেকে বলেন, সারা বছরের ব্যস্ততার মধ্যে এমন দিনগুলো একটু ভিন্নভাবে কাটানোর সুযোগ এনে দেয়। লেকের পরিবেশ, নৌকায় ঘোরা এবং খোলা জায়গায় বসে আড্ডা দেওয়ার সুযোগ থাকে হাতিরঝিলে। তাই পরিবার নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা।

আরটিভি/এমএস/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেল জব্দ 
হাতিরঝিলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, মা-শিশুকে বাঁচাল আনসার
কাঠমান্ডুতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন