শেকৃবি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৩

আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৪:০৬ এএম


শেকৃবি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের হামলায় শেকৃবির তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে বাকবিতণ্ডার একপর্যায়ে একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আরও কয়েকজন শিক্ষার্থীকেও হামলা করে রক্তাক্ত করা হয় এবং দু’জনকে আটকে রাখা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। রাত ৯টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজার ঘেরাও করেন। এ সময় দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, এ বিষয়ে মামলা হবে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করব।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, আমাদের এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তার কাছ থেকে ট্যাংরা মাছের টাকা নিয়ে ট্যাংরার সঙ্গে পুটি মাছ দেয়। এটা নিয়ে প্রতিবাদ করায় ব্যবসায়ীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তারা দলবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গেলে ব্যবসায়ীরা পালিয়ে যায়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission