সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

আরটিভি নিউজ

রোববার, ১৭ আগস্ট ২০২৫ , ০১:২৩ পিএম


সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
ফাইল ছবি।

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মো. আজিজুর রহমান (২৭) নামের এক রিকশাচালককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাকে হত্যা মামলার আসামি করা হয়নি।

বিজ্ঞাপন

রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ধানমন্ডি ৩২ এলাকা থেকে শুক্রবার (১৫ আগস্ট) মো. আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীকালে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়।
 
তিনি আরও বলেন, এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের আটক ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে মো. আজিজুর রহমানকে যে মামলায় আাসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
 
এ অবস্থায় বর্ণিত বিষয়ে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission