কুমিল্লায় গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ীর ঢামেকে মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ০৩:২২ পিএম


কুমিল্লায় গুলিবিদ্ধ মুদি ব্যবসায়ীর ঢামেকে মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে আহত মুদি ব্যবসায়ী আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম মো. দিদার (৩৫)। তিনি সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ গ্রামের আমিন মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই আবদুর রহমান বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে একই এলাকার ফজলে মিয়া নামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে দোকানের পাশে দিদারকে গুলি করেন। গুলিটি তার পিঠে লাগে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে গত ১ অক্টোবর তাকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, কুমিল্লায় গুলিবিদ্ধ ওই মুদি দোকানদার আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission