ঢাকায় বাস-অটোরিকশার মাঝখানে চাপা পড়ে নিহত ১

আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:১২ পিএম


ঢাকায় বাস-অটোরিকশার মাঝখানে চাপা পড়ে নিহত ১
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মাঝখানে চাপা পাড়ে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

আজ বেলা ১১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর মৎস্য আড়তের সামনের রাস্তায় বাস-অটোরিকশার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়েছিলেন আনোয়ার হোসেন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় এলাকায়। তিনি আব্দুল্লাহপুর মৎস্য আড়তে পানি সরবরাহের কাজ করতেন। থাকতেন ওই আড়তের পাশেই।

আরও পড়ুন

হাসপাতালে আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, সকালে নিজের মুঠোফোনে কল পেয়ে সড়ক দুর্ঘটনায় বাবা আনোয়ার হোসেনের আহত হওয়ার খবর পান তিনি। ওই সময় তাকে জানানো হয় ঘটনার পর তার বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে সেখানে গিয়ে বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে বিকেল ৫টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি সকালে বাবা আড়তে যাওয়ার পর রাস্তা পার হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ওই সময় একটি বাস ও আটোরিকশার মাঝখানে চাপা পড়ে আহত হন তিনি।

তবে কেউ কেউ দুই বাসের মাঝখানে তিনি চাপা পড়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission