অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ

আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৪:২৮ পিএম


অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকায় বসবাসরত অভয়নগরবাসীর ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা”।

শুক্রবার(৮মে) রাতে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী।

প্রধান অতিথি ছিলেন শিল্পোদ্যোক্তা জনাব ফাইজুর রহমান বকুল চেয়ারম্যান নোয়াপাড়া গ্রুপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

নবগঠিত অভয়নগর উপজেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ (অব:)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসান পিএইচএফ, সহ সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান মিলন ও মো. ইমদাদুল হক, অর্থ সম্পাদক ডা. কৃষ্ণ পদ সাহা, সহ অর্থ সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন শেখ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তিতাস শীল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী বুলবুল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি আল মামুন, মো. আশরাফ-উল-আলম (পলাশ) ও মো. হাসানুজ্জামান খান (কাজল)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক বিএম মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ আনিছুর রহমান রাজু ও মো. শরিফুল হক, প্রচার সম্পাদক রফিকুল হক, আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ (সিজার), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএম তৌহিদুর রহমান লিপটন, ক্রীড়া সম্পাদক খাইরুল হাসান ডাবু, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তানজিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুদ উর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. হাফিজুর রহমান এবং সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. কাজী নওফেল হায়দার অর্ক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক এফএম নুরউদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. লিটু মন্ডল, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক তরফদার মো. মেহেদী আল-মাসুদ (শিপলু), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল, যুব সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. শামীম রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক কাজী রিয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস মুসলিমা খাতুন এবং আপ্যায়ন সম্পাদক মো. ইসরাফিল হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান রিপন, মইনুল ইসলাম মইন, জাবের গাজী, আতিয়ার রহমান, মোহাম্মদ শাহজালাল ইমদাদ এফসিএ, মো. জুবায়ের হোসেন, শেখ বায়েজিদ মুস্তাকিম, তাপস কুমার দাস, মোবারক হোসেন, জিএম কামরুজ্জামান, শাহ আলম সিদ্দিকী মানিক, মোহাম্মদ শাহাবুদ্দিন এফসিএস, শামসুল আলম রুমেন এবং তাজবীর হোসেন তাজু।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission