ঢাকার সর্বশেষ নবাব হাসান আসকারীর পুত্র নবাব খাজা হাবিবউল্লাহ আসকারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে রাজধানীর বনানীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুসংবাদ নিশ্চিত করেন নবাব হাবিবউল্লাহ আসকারীর উপদেষ্টা শেখ ফাহিম ফয়সাল।
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের উত্তরাধিকারী, নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র ছিলেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করে সম্প্রতি দেশে ফিরেছিলেন নবাব হাবিব আসকারী।
তার জন্ম ১৯৫৫ সালের ২ জানুয়ারি। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সমাজে নবাব পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নবাব হাবিব আসকারীর মৃত্যুতে ঐতিহ্যের ধারায় এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন ফাহিম ফয়সাল।
উল্লেখ্য, তিনি নবাব সলিমুল্লাহর সরাসরি বংশধর। নবাব সলিমুল্লাহর ছেলে নবাব হাবিব আসকারী, তার ছেলে নবাব হাসান আসকারী এবং তার ছেলে হাবিব আসকারী। দাদার নামেই রাখা হয়েছিলো তার নাম।
আরটিভি/টিআই




