ট্রাইব্যুনাল এলাকায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজন ও আহতরা

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১১:০৬ এএম


ট্রাইব্যুনাল এলাকায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনারা
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনারা ব্যানার-পোস্টার নিয়ে ও রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন আহত জুলাইযোদ্ধারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন তারা। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় ঘোষণায় বসবে আদালত। এরই মধ্যে শহীদদের স্বজনরা অবস্থান নিয়েছেন। কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার। এই রায় তাদের প্রত্যাশাই অগ্রাধিকার পাবে বলছেন তারা।

47

বিজ্ঞাপন

এদিন সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইবুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন

এ ছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বিজ্ঞাপন

6565

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় দেওয়া হবে। এই রায় ঘিরে আজ সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা কঠোর নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলেছে চার বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব)। আদালতপাড়ার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে কড়া অবস্থান নিয়েছেন তারা।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission