ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৮:১৭ এএম


ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে অবস্থানকালে ভূমিকম্পে হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ ক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ২৫ হাজার ও আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আহত ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

আরও পড়ুন

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বিজ্ঞাপন

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission