প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (৭ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ অনুষ্ঠিত হবে।
আইসিএবির প্রি-বাজেট গোলটেবিল বৈঠক
সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজারের সিএ ভবনের অষ্টম তলায় ‘ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন’ শীর্ষক প্রি-বাজেট গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস যৌথভাবে এ আয়োজন করছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভাপতিত্ব করবেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ।
পাওয়ার, এনার্জি অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বিআইআইডি এক্সপো
সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘পাওয়ার, এনার্জি অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বিআইআইডি এক্সপো’ শুরু হবে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় চকবাজারে বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শুল্কায়ন মূল্য ও শুল্ক হার নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা
দুপুর ১টা ১৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কর্মসূচি
দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বহাল ও নগরবাসীর স্বাস্থ্যসেবা সচল রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিআইডিএসের সেমিনার
দুপুর আড়াইটায় থেকে পৌনে ৪টা পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সম্মেলন কক্ষে ‘রি-থিংকিং আনমেট হেলথকেয়ার নিডস অ্যান্ড ডাইনামিকস অব আউট-অব-পকেট এক্সপেনডিচার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. আবদুর রাজ্জাক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভাপতিত্ব করবেন অর্থনীতিবিদ ও সাবেক পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৪টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আরটিভি/আইএম



