ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৭ পিএম


ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
প্রতীকী ছবি

ঢাকার মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার বেলা ৩টা ৪০মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission