ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাকায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকায় বেশ কিছুদিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ। আজও গরমের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আরও পড়ুন

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে গতকাল রাতে প্রকাশিত দেশের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে দেশের অন্য জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একইসঙ্গে এসব বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা / চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
ঢাকার মোহাম্মদপুরে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যদের মধ্যে একজন আনসার সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন। পরে ডিজিএফআই এর দুইজন সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে চাকরি থেকে বরখাস্ত এবং ১ বছরের কারাদণ্ড দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।
চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ধামরাইয়ে ৩ বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকা জুড়ে আতঙ্ক
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা