ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৭

বাসস

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম
গ্রেপ্তার ৬৭ জন। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মো. আলম (১৯), রুবেল (১৯), মো. আনাছ (১৯), মো. আরিফ (২১), আতিকুর (৩০), মো. সিহাব (২১), মো. নাজমুল (১৯), মো. ফজলে রাব্বী (২৩), মো. লিটন মোল্লা শাহিন ওরফে রিপন (৪৪), জনি নন্দী (৩০), মো. আল আমিন (২৬), মো. আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মো. মিরাজ ফকির (২২), মো. নয়ন ওরফে খোকন (২৪), মো. আসাদুল ইসলাম (২৫), মো. শাওন (২৭), মো. মেহেদী হাসান সজীব, রাসেল (১৮), শাকিল (৩৯), মো. শ্রাবণ (২০), মো. আশিকুর রহমান আকাশ (৩০), মো. মারুফ (৪৩), মো. রুবেল (৩৫), মো. রাব্বি (২০), মোশারফ হোসেন (২৮), মো. আরমান (১৮), মো. রুকন (২৬), মো. রাকিব (২২), মো. জোবায়ের (২৫), সুমন আহম্মেদ (৩২), মো. সাব্বির (৩৫), আমিরুল ইসলাম (২৯), মো. নুর আলম (৩০), মোহাম্মদ নজরুল ইসলাম (২৮), মো. রুবেল (২৭), মো. রাব্বি (২০), মো. বেল্লাল (১৯), মো. আতিক মিয়া (২৪), মো. রবিউল ইসলাম (১৯), মো. বিপ্লব (৩৭), মো. দুলাল (৪৫), মো. মাসুদ মিয়া (৩৫), মো. রুহুল আমিন (৩৭), মো. ইউসুফ হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম হৃদয় (২৩), রাহিনুল ইসলাম রানু (৪৮), মো. শহিদুল ইসলাম (৫২), মো. শিহাব (২২), মো. হৃদয় হোসেন (১৮), মো. সজিব ইসলাম (২২), মো. আকরাম, মেহের বানু, মো. ইদ্রিস আলী (৩৫), মো. আব্দুল্লাহ (২৮), মো. সোলাইমান (২১), আঞ্জু মিয়া (২৮), মো. হারুন (৫০), মো. আবু সাঈদ (২৬), মো. ইয়াসিন (৪০), মো. রিপন (৪০), মো. সাব্বির হোসেন পাপ্পু (৩২), মো. বিজয় (২২), মো. শাকিল হোসেন (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৯), মেহেদী হাসান রুবেল (৩০) ও শাওন হোসেন খান (৩০) ।

আরও পড়ুন

তেজগাঁও বিভাগের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ ৪০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিভিন্ন বিভাগ ও বিশেষায়িত ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে। ডিএমপি সূত্র জানায়, অভিযানে সর্বোচ্চ মিরপুর বিভাগ থেকে ৯০ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৯, ওয়ারী বিভাগে ৭৫, লালবাগ বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৪৭, উত্তরা বিভাগে ৪৩, রমনা বিভাগে ৩৬, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১১ এবং সিটিটিসি ইউনিট ১ জনকে গ্রেপ্তার করে। অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৭৫ কেজির বেশি গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার। পাশাপাশি ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। আরটিভি/টিআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট।
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ স্লোগানে যাত্রা শুরু করলো শাহীন কেয়ার্স ট্রাস্ট 
‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’—এই মহতী মূলমন্ত্রকে ধারণ করে এক নতুন মানবিক ও সামাজিক অধ্যায়ের সূচনা করল বিএএফ শাহীন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম।
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ স্লোগানে যাত্রা শুরু করলো শাহীন কেয়ার্স ট্রাস্ট 
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে অপসারণের খবরকে গুজব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ঢাকার সড়কে অটোরিকশা চলাচলে দাবি মেনে নিতে বলা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশার খোঁজ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা গেছে তারই ৭০০ অটোরিকশা রয়েছে। মিল্টন বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে। ডিএনসিসি প্রশাসক বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশা চালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না, যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের গ্রাফিতিতে রাখা হবে। আরটিভি/টিআর
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর