ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৮:১৭ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শাপলা চত্বর।

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

 বিএনপির কর্মসূচি : দুপুর ১২টায় নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএনসিসির কর্মসূচি: বেলা ১১টায় গুলশান-২ নগর ভবনে নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নাগরিক পদক–২০২৫ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
 
এতে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
এনবিআরের কর্মসূচি: দুপুর ১২টায় বিকাশ লিমিটেড কর্তৃক উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) e-TDS System এর সাহায্যে উৎসে কর এবং অর্থ বিভাগের A-Challan System এর মাধ্যমে মূসক প্রদানের জন্য একটি উদ্বোধনী/ডেমোনস্ট্রেশন সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
 
গভর্নরের কর্মসূচি: বেলা ১১টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission