ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনের সামনে পাইপে ছিদ্র, গ্যাস সংকটে যেসব এলাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
গণভবনের সামনে পাইপে ছিদ্র, গ্যাস সংকটে যেসব এলাকা। ছবি: সংগৃহীত

গণভবনের সামনে গ্যাসের পাইপে চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গেছে। মেরামতের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাসের লাইনে ভালভ বন্ধ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিকেজ মেরামতের জন্য বিতরণ লাইনের বেশ কয়েকটি ভালভ বন্ধ করা হয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এর আগে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
আরও পড়ুন
চড়া বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম
মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু
ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি