ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩০ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বিএনপির কেন্দ্রীয় অফিস। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

মির্জা ফখরুলের কর্মসূচি
বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে যাবেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মোবাইল কোর্ট পরিচালনা
কারওয়ান বাজার এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করবেন র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিপ্তরের ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে দুপুর ১২টায় র‍্যাবের মিডিয়া গলিতে ব্রিফ করবে র‍্যাব-২।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পবিত্র মাহে রমযান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিকেল ৩টায় ইসলামী বইমেলার উপদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission