মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা ও লুট, গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১২:৫৪ পিএম


মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা ও লুট, গ্রেপ্তার ১
মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা ও লুট, গ্রেপ্তার ১। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় একটি ইন্টারনেট সার্ভিস অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ইরফান।

বৃহস্পতিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরফানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া ই-ব্লকে অবস্থিত ‘ডট ইন্টারনেট’ নামের প্রতিষ্ঠানের তৃতীয় তলার অফিসে মাস্ক পরা অবস্থায় ২০-২৫ জনের একটি দল জোরপূর্বক প্রবেশ করে। তারা প্রথমে অ্যাকাউন্টস শাখায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করে। 

এ সময় হামলাকারীরা প্রতিষ্ঠানের মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। তাদের উদ্দেশে নানা হুমকি-ধমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অফিসে উপস্থিত ইলেকট্রিশিয়ান মো. জালালকেও মারধর করা হয়।

পরে হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইল নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের ভয়ভীতি ও হুমকি দেয়।

আরও পড়ুন

ঘটনার পর প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর সগীর হোসেন আসিফ মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। আহতরা চিকিৎসা নিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission