ঢাকায় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, হাসপাতালে ৮

আরটিভি নিউজ

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৭:২৬ পিএম


ঢাকায় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, হাসপাতালে ৮
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে এক প্রাইভেটকারে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।  

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিকেল পৌনে চারটার দিকে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধদের নাম মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১) বলে জানা গেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission