ঢাকায় আজ কোথায় কী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৮:৫৫ এএম


ঢাকায় আজ কোথায় কী
ছবি: সংগৃহীত

ঢাকাতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

বিজ্ঞাপন

সকাল পৌনে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ। সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা। বেলা ১১টায় ঢাকা (উত্তর) ও ঢাকা (দক্ষিণ) এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে মতবিনিময়।

দুপুর সাড়ে ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নতকরণের বিষয়ে আলোচনা। দুপুর ২টায় দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনর্খনন সংক্রান্ত সেলের সভা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি

রাত ৮টায় বনানীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিবিএর প্রতিনিধিদল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে যশোর সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

রাত ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন।

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission