ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভুয়া অ্যাপসে অস্ট্রেলিয়ান ভিসা দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জালভিসা দেওয়া মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গ্রেপ্তাররা হলেন- মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫), আবু হাসান (৪৮)।

র‍্যাব বলছে, মূলত অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার সব ধরনের নথিপত্র ওয়েবসাইটে দেওয়া হতো। এই প্রক্রিয়াকে অনুসরণ করে টিআই ট্রেডিং করপোরেশন নামক একটি মানবপাচারকারী প্রতিষ্ঠান নিজস্ব অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের ভুয়া কাগজপত্র দেখিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন জানিয়ে ব্যক্তিপ্রতি হাতিয়ে নেন ২১ লাখ টাকা। পরে ভুক্তভোগী নির্ধারিত তারিখে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে গিয়ে জানতে পারেন তাদের সব কাগজপত্র ভুয়া এবং বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনে গিয়ে তারা জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে ‌‘অস্ট্রেলিয়ার জাল ভিসা দিয়ে মানবপাচার, সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ চারজন গ্রেপ্তার ও আলামত জব্দ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব ৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

তিনি বলেন, র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি বিভিন্ন সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে। এর আগে চায়না ও রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে মানবপাচারকারী সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর উত্তরা কাওলাবাজার ও যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মানবপাচার মামলার চার আসামিকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা টিআই ট্রেডিং করপোরেশন নামক ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং কানাডায় মানবপাচার করে আসছিলেন। ভুক্তভোগী মো. শরীফ মোল্লা (২৮) গ্রেপ্তার আসামিদের পূর্ব পরিচত এবং তাদের মাধ্যমে এজেন্সির বাকি সদস্যদের সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় হয়।

ভুক্তভোগী মো. শরীফ মোল্লা (২৮), ও তার ভাতিজা ওমর ফারুক, চাচাতো ভাই আবুল কালাম এবং ভাগিনা সাজ্জাদ হোসেনকে বিদেশ পাঠানোর জন্য ২০২৫ সালের ১২ মে এবং পরবর্তী বিভিন্ন সময়ে আসামি মো. তারেকুল ইসলাম (৪৫) এর পল্লবী থানায় বাসা ও অফিসে গিয়ে এশিয়া ব্যাংক টিআর গ্রুপ নামক হিসাব নম্বরে সর্বমোট ৯৪ লাখ টাকা পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করেন। এরপর আসামিরা ভুক্তভোগীদের জানান, কয়েক দিনের মধ্যে তাদের অস্ট্রেলিয়ায় পাঠাবে। কিন্তু অনেক দিন অতিবাহিত হলেও আসামিরা তাদের বিদেশ পাঠাতে না পারায় ভুক্তভোগীরা আসামিদের অফিসে বারবার তাগাদা দেয়। এক পর্যায়ে টিআই ট্রেডিং করপোরেশন কর্তৃপক্ষ ভুক্তভোগীদের ভিসা ও টিকিট ইস্যু করে কিন্তু তারা অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে জানতে পারে যে ভিসা ও টিকিট দুইটাই ভুয়া। আসামিরা প্রতারক চক্রের সদস্য এবং তাদের সঙ্গে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও টাকা ফেরতের কথা বললে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগীরা পল্লবী থানায় একটি মামলা করেন। র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। সোমবার (২ মার্চ) আসামিদের অবস্থান শনাক্ত করে ঢাকা মহানগরীর উত্তরা কাওলাবাজার ও যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মূলহোতা মো. তারেকুল ইসলামসহ (৪৫) চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অনেক বাংলাদেশিকে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং কানাডায় পাঠানোর নামে টাকা আত্মসাৎ করে আসছেন। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এনআই অ্যাক্ট এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়ায় কারোর ভিসা হলে তার সব নথি অস্ট্রেলিয়ান হাইকমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। কিন্তু প্রতারক এই চক্রটি এই প্রক্রিয়াকে অনুসরণ করে নিজেদের তৈরি ভুয়া একটি অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের ভুয়া কাগজপত্র দেখিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন জানিয়ে ব্যক্তি প্রতি নির্ধারিত ২১ লাখ টাকা জমা নেয়। এরপর তারা ভুক্তভোগীদের সব টাকা জমা নিয়ে অফিস বন্ধ করে হারিয়ে যায় এবং নতুন স্থানে গিয়ে নতুন করে একই প্রক্রিয়ায় প্রতারণা শুরু করে।

তিনি বলেন, পরে ভুক্তভোগী নির্ধারিত তারিখে ইমিগ্রেশন প্রক্রিয়া অতিক্রমের সময় তাদের আটকে দেওয়া হয় এবং তাদের জানানো হয় তাদের সব কাগজপত্র ভুয়া। এরপর ভুক্তভোগীরা বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনে গিয়ে জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক