ঢাকার ৪ থানায় ওসিকে বদলি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০৯:১৬ পিএম


ঢাকার ৪ থানায় ওসিকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আরও পড়ুন

অফিস আদেশে বলা হয়, ডিএমপির উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। অন্যদিকে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বনানী থানার শূন্য পদে দায়িত্ব পেয়েছেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বদলির এই আদেশে আরও জানানো হয়, ডিএমপি লাইনওয়ারের অপর এক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। 

ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই বদলি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission