ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে ভিডিও কলে রেখে পল্টনে যে কাণ্ড ঘটালেন স্বামী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
প্রতীকি ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুবায়ের আহামেদ (২২) নামে এক যুবক। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পুরানা পল্টনের নুরুল টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন এবং ঢাকার গুলশানে বসবাস করতেন। প্রায় এক বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের বশির মিয়ার মেয়ে তিশা আক্তার (২০)-এর সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ জানায়, আত্মহত্যার খবর পেয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান নিরব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুরানা পল্টনের নুরুল টাওয়ারের সপ্তম তলার ছাদ থেকে জুবায়েরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ওই দিন দিবাগত রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল টাওয়ারের সপ্তম তলার ছাদে রান্নার কাজ করছিলেন জুবায়ের। এ সময় তার স্ত্রী তিশা আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পরে স্ত্রীকে ভিডিও কলে রেখেই তিনি ফ্যানের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

ঘটনার পর স্ত্রী তিশা আক্তার বিষয়টি জুবায়েরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে রুমে লুঙ্গির কাপড়ের টুকরা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, জুবায়ের ২০২২ সালের মে মাস থেকে জমজম স্পিনিং মিলস লিমিটেডে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি পল্টনের ওই ভবনের ছাদে রান্নার কাজ করতেন। পাশাপাশি রনক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) জন্যও রান্না করতেন। গুলশানে এমডির বাসায় থাকতেন এবং প্রতিদিন তার সঙ্গে পল্টনে এসে রান্নাবান্না শেষে আবার ফিরে যেতেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
আরও পড়ুন
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা
পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪২
ভিডিও কলে বাবার শেষকৃত্য, মেয়ের প্রশ্ন আর কতক্ষণ লাগবে খেতে হবে