ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় টিসিবির পণ্য বিক্রির সময় হঠাৎ ধসে পড়ল দেয়াল, নিহত ২

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর হঠাৎ কলেজের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর ২ নম্বরের লাভ রোড ও মন্দির রোড সংলগ্ন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে এক নারীর নাম নাসিমা বেগম বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত অপর ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে দুপুর থেকেই শত শত নারী ও পুরুষ কলেজের সীমানাপ্রাচীর ঘেঁষে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন। কেনাবেচা চলাকালেই হঠাৎ বিকট শব্দে পুরোনো দেয়ালটি লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ওপর হুড়মুড় করে ধসে পড়ে।

মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন সারিতে থাকা বেশ কয়েকজন। আশপাশের উৎসুক জনতা ও স্থান স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে হাত বাড়ান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিরপুর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়ে থাকা মানুষদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পণ্য কেনার লাইনে মানুষজন দাঁড়িয়ে থাকা অবস্থায় দেয়ালটি ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে।
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
আরও পড়ুন
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার