ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এবার ঢাকার রাস্তায় বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ক্যামেরার পর এবার ‘প্লাগ অ্যান্ড প্লে’ পদ্ধতির ১ হাজার নতুন ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে ধাপে ধাপে এই আধুনিক প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যেই পূর্বাচলের ৩০০ ফিট সড়কে এই নতুন ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করতে গিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে আনিছুর রহমান বলেন, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করে কম খরচে ও দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বড় একটি এলাকা নজরদারির আওতায় আনতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এআই ক্যামেরা প্রযুক্তি তুলনামূলক ব্যয়বহুল ও স্থাপন করতে সময় বেশি লাগে। নতুন এই প্রযুক্তির ক্যামেরাগুলোর ভেতরে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড থাকবে, যা সড়কের যানবাহনের দৃশ্য ও অপরাধ সরাসরি রেকর্ড করবে। পরবর্তীতে ট্রাফিক সার্জেন্টরা সেই রেকর্ড করা ভিডিও পর্যবেক্ষণ করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা দেবেন।

ডিএমপি জানায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধাপে ধাপে ১ হাজার ক্যামেরা বসানো হলেও বর্তমানে রাজধানীর ১৬টি পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা চালু রয়েছে এবং সেগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন

সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সম্পর্কে ট্রাফিক প্রধান জানান, বর্তমানে ১৩টি মোড়ে সেমি-অটোমেটিক সিগন্যাল চালু আছে। মাঝেমধ্যে প্রযুক্তিগত সমস্যা, ভারী বৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সাময়িকভাবে এগুলো বন্ধ রাখতে হয়। তা ছাড়া একই সড়কে দ্রুতগতির ও কমগতির যানবাহনের সমন্বয়হীনতার কারণেও কিছুটা সমস্যা তৈরি হয়। তবে দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আরও ৫০টি সিগন্যাল চালুর প্রস্তুতি চলছে।

সড়কে মারাত্মক শব্দদূষণ ও অবৈধ হর্ন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, অযথা হুটার বাজানো ও হাইড্রোলিক হর্নের কারণে ট্রাফিক পুলিশসহ সাধারণ মানুষের শ্রবণশক্তি ও স্বাস্থ্য মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নিয়ম ভাঙার প্রবণতা বন্ধে নিয়মিত অভিযান চালিয়ে গড়ে প্রতি মাসে ৫০ হাজারেরও বেশি মামলা দেওয়া হচ্ছে, যা থেকে বছরে প্রায় ১২০ কোটি টাকা জরিমানা আদায় হয়।

এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার যানজট কমাতে সড়কের আইল্যান্ড বা বিভাজক অপসারণ ও একটি সিগন্যাল কমিয়ে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ। এতে ধানমন্ডি থেকে আসা গাড়িগুলোকে কিছুটা সামনে ময়ূর ভিলার কাছে ইউটার্ন নিতে হবে, যার ফলে প্রধান মোড়ে গাড়ির জটলা অনেকটাই কমবে বলে আশা করছে পুলিশ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, মিরপুরের দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে