ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে যুবককে এলোপাতাড়ি গুলি, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মিরপুর ১৪ নম্বর সেকশনে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মচারী।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে মহাখালী পুরাতন কাঁচা বাজারের সামনে এই গুলির ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রফিকুলের বোন রাশেদা বেগম বলেন, রফিকুল মহাখালী আইপিএইচ কোয়ার্টারে থাকেন। মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী তিনি। বৃহস্পতিবার রাতে রফিকুল মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় জাহিদুল নামে এক ব্যক্তিসহ ৫-৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে রফিকুলকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এরপর পালিয়ে যায়। এতে রফিকুলের বাম উরুতে একটি গুলিবিদ্ধ হয়। জানতে পেরে দ্রুত রফিকুলকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

রাশেদা বেগম আরও বলেন, কেন দুর্বৃত্তরা তার ভাইকে গুলি করেছে, সেটি এখনও পর্যন্ত জানতে পারেননি তারা।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে মহাখালী এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম উরুতে গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
মাদক সেবন করিয়ে দিনের পর দিন ধর্ষণ, মানতে না পেরে চলে গেলেন কিশোরী
অটোরিকশা ছিনতাইকালে আনসার সদস্যদের ধাওয়ায় আটক ৩