রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে দুই দিনে মোট ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর এলাকায় ৩১ জন এবং গুলশান এলাকায় ৩০ জন রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ মে) তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক এলাকায় পৃথকভাবে মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
এরপর বৃহস্পতিবার (১৪ মে) থেকে শুক্রবার (১৫ মে) পর্যন্ত মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ৩১ জনকে আটক করা হয়। একই সময়ে গুলশান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরটিভি/জেএমএ



