ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ ৩ জন ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:৫৯ পিএম
জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে খেজুর বাগান মোড় থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জাহাঙ্গীর (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোহাগ (২৫) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন শুভ (২২)।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা প্রতিদিন সংসদ ভবন এলাকায় হাঁটতে আসেন। শুক্রবার সকালে সংসদ ভবনের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের গোড়ায় ব্যানারটি পড়ে থাকতে দেখে সেটি নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) রাকিব গণমাধ্যমকে বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক