ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন জাহিদুল

আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ০১:৫৪ পিএম


ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন জাহিদুল
এসপি শেখ জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম।

শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেয়ার পাশাপাশি ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়।

এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়। একই দিনে নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়। তবে শনিবারের আদেশে তাকে আনুষ্ঠানিকভাবে রমনা বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
 
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন তিনি সৈয়দপুর বিমানবন্দরে একটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করেছিলেন তিনি। এই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই পুলিশ কর্মকর্তার বহিষ্কারের দাবি তোলা হয়েছিল। এ ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission