ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:৩৬ পিএম
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় জলাবদ্ধতা। ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের মাঝেই রাজধানীতে ছিল বৃষ্টির আনাগোনার ভাব। তাপপ্রবাহের পর বৃষ্টির ছোঁয়ায় মিলেছে কিছুটা স্বস্তি। তবে এই বৃষ্টির হাত ধরেই রাজধানীবাসীর জনজীবনে আবারও ফিরেছে চিরচেনা জলাবদ্ধতার ভোগান্তি।

রোববার (১৭ মে) ভোররাতের পর সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা মুষলধারে বৃষ্টি হয়। কিছুটা বিরতি দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আবারও শুরু হয় তুমুল বর্ষণ।

গত দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। এর প্রভাবে শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাতের পর ভোরে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দেয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টার দিকে আবারও ভারী বৃষ্টি শুরু হয়, এতে বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়।

সকালের কর্মব্যস্ত সময়ে বৃষ্টির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে দেখা যায়। বিভিন্ন এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে এবং অফিসগামী মানুষকে ভিজে ও জলাবদ্ধ রাস্তা পাড়ি দিতে হয়।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন একই সময়ে ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
আরও পড়ুন
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস