ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মোকাররমকে ৮ টুকরা করে ‘বিরিয়ানি পার্টি’ করেন পরকীয়া প্রেমিকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে হত্যার পর মরদেহ ৮ টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র‌্যাব। সংস্থাটির দাবি, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা হোটেলে গিয়ে বিরিয়ানি খাওয়ার পাশাপাশি রাতে ছাদে পার্টিও করেন।

রোববার (১৭ মে) বিকেলে মুগদার মান্ডা এলাকার আবদুল গনি রোডের দুটি বাড়ির মাঝখানের ফাঁকা জায়গা থেকে পলিথিনে মোড়ানো মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করে পুলিশ। পরে পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয় মাথা। আইনশৃঙ্খলা বাহিনী পরে নিহতের পরিচয় নিশ্চিত করে জানায়, তার নাম মোকাররম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী ছিলেন।

ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে র‌্যাব। এ ঘটনায় হেলেনা বেগম (৪০) ও তার ১৩ বছর বয়সী মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে আসে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য।

সোমবার (১৮ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মোকাররম তার বন্ধু সুমনের স্ত্রী তাসলিমা আক্তার ওরফে হাসনার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সম্পর্কের এক পর্যায়ে তিনি তাসলিমাকে ৫ লাখ টাকা দেন বলে দাবি করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) সৌদি আরব থেকে দেশে ফিরে মোকাররম নিজের বাড়িতে না গিয়ে তাসলিমার সঙ্গে দেখা করেন। পরে তাসলিমা তাকে বান্ধবী হেলেনার বাসায় নিয়ে যান। সেখানে মোকাররম বিয়ের প্রস্তাব দিলে তাসলিমা রাজি হননি। এ সময় মোকাররম তার দেওয়া ৫ লাখ টাকা ফেরত চান এবং অন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি দেন।

এই ঘটনার জেরে তাসলিমা ও হেলেনা মিলে হত্যার পরিকল্পনা করেন বলে জানিয়েছে র‌্যাব। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার চেষ্টা করা হয়। পরে বালিশ চাপা দিয়ে হত্যা করতে গেলে তিনি জেগে ওঠেন। তখন তাসলিমা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন এবং হেলেনা বটি দিয়ে কোপ দেন। র‌্যাবের দাবি, এক পর্যায়ে হেলেনার মেয়েও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যায় অংশ নেয়।

আরও পড়ুন

হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনে ভরে মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। র‌্যাব আরও জানায়, ঘটনার পরদিন হেলেনা, তার মেয়ে এবং পলাতক তাসলিমা একটি হোটেলে গিয়ে বিরিয়ানি খান। পরে রাতে বাসায় ফিরে ছাদে পার্টি করেন তারা।

এদিকে মরদেহ উদ্ধারের তিন দিন পর তাসলিমা আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
আরও পড়ুন
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম