ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ৭ টুকরা মরদেহের পর মিলল পঁচা-গলা মাথা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৫:৫৯ পিএম
ফাইল ছবি

রাজধানীর মুগদা এলাকা থেকে মুকাররম নামের এক সৌদি প্রবাসীর দেহের খণ্ডিত ৭টি টুকরাে উদ্ধারের পর অবশেষে কাটা মাথাটি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মুগদার পূর্ব-মানিকনগরের পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝের গলি থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান সোমবার (১৮ মে) গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে সংবাদ পেয়ে মানিকনগরের পাকা রাস্তার মাথায় ৭৭/এ ও ৭৭ নম্বর বাড়ির মাঝের গলি থেকে কালো পলিথিনে মোড়ানো একটি মাথা উদ্ধার করা হয়।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, কালো পলিথিনের ভেতরে থাকা অর্ধগলিত মাথাটিতে পোকা ছিল। মাথার সামনের বাঁ পাশ ও ডান পাশে গভীর কাটা দাগ দেখা গেছে। পেছনের অংশে কালো চুল থাকলেও মুখমণ্ডলের সামনের অংশ বোঝার মতো অবস্থায় ছিল না।

আরও পড়ুন

আইনি প্রক্রিয়া শেষে মাথাটি ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে একই দিন দুপুরে মুগদার মান্ডা এলাকার প্রথম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে প্রবাসী মুকাররমের মরদেহের ৭টি টুকরো উদ্ধার করা হয়। তবে ওই সময় ঘটনাস্থলে দেহের ৭ টুকরো পাওয়া গেলেও তখন মরদেহের মাথা পাওয়া যায়নি।

এদিকে মুগদা এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ।

জানা গেছে, ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার পর মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়। পরে মরদেহ ৮ টুকরো করে পলিথিনে ভরে ময়লার মধ্যে ফেলে দেয়া হয়। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে মুকাররমকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে রোববার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানিয়েছিলেন, মান্ডার প্রথম গলির আব্দুল করিম রোডের শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে ৭ টুকরো লাশটি উদ্ধার করা হয়। তবে সেখানে তার মাথা পাওয়া যায়নি। দেহটি পচা-গলা অবস্থায় পাওয়া গেছে। পেট থেকে ভুঁড়ি বেরিয়ে ছিল। তবে ওইদিন তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনে ভরে বাড়িটির বেজমেন্টে ফেলে দেয়া হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
আরও পড়ুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার